উৎসবের রঙে সাজছে...
জাতীয়

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় বাসচালকসহ নিহত ২, আহত ৮

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় বাসচালকসহ নিহত ২, আহত ৮
লেখা বড়/ছোট করুন:

সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের সংঘর্ষে বাসচালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত আটজন আহত হয়েছেন।

শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে নলকা ওভারপাসের নিচে এই দুর্ঘটনা ঘটে। যমুনা সেতু পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) রঞ্জন দেবনাথ জানান, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস নলকা ওভারপাসের নিচ দিয়ে যাওয়ার সময় সিরাজগঞ্জ শহর থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক ওভারপাসে ওঠার সময় বাসটিকে ধাক্কা দেয়।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন। নিহতদের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ জানিয়েছে, নিহত ও আহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!