চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে দেখা গেছে, গত বছরের তুলনায় পাসের হার কমেছে এবং ফেল করা শিক্ষার্থীর সংখ্যা ৬ লাখ ৯০ হাজার ছাড়িয়েছে।
আজ সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
ফলাফল অনুযায়ী, এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। পরীক্ষায় পাস করেছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন শিক্ষার্থী। অন্যদিকে, অকৃতকার্য হয়েছে ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন।
২০২৫ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। সে অনুযায়ী, এবার পাসের হার কমেছে ৬ দশমিক ২ শতাংশ। গত বছর মোট ৬ লাখ ৬০ হাজার ৬৬০ জন শিক্ষার্থী ফেল করেছিল, যা এবার বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জনে।
মোট অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ছিল ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!