উৎসবের রঙে সাজছে...
জাতীয়

এসএসসি ও সমমানের ফলাফল কাল সকাল ১০টায়, জানবেন যেভাবে

এসএসসি ও সমমানের ফলাফল কাল সকাল ১০টায়, জানবেন যেভাবে
লেখা বড়/ছোট করুন:

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় প্রকাশ করা হবে।

ফলাফল পাওয়া যাবে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে। পরীক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করেও ফল দেখতে পারবেন।

ওয়েবসাইটের মাধ্যমে ফল দেখার জন্য শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত ফলাফল সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে। শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট educationboardresults.gov.bd–এ প্রবেশ করে 'Examination' অপশন থেকে SSC/Dakhil বেছে নিন। এরপর 'Year' অপশন থেকে পরীক্ষার বছর নির্বাচন করে নির্দিষ্ট বোর্ড, রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে লিখে সিকিউরিটি ক্যাপচা পূরণ করে 'Submit' বাটনে ক্লিক করলেই ফলাফল দেখতে পাবেন।

এসএমএসের মাধ্যমেও ফলাফল জানা যাবে। মোবাইল থেকে ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে SMS পাঠাতে হবে। সাধারণ শিক্ষার্থীদের জন্য ১৬১৪০ নম্বরে 'SSC বোর্ডের প্রথম তিন অক্ষর রোল নম্বর ২০২৬' লিখে পাঠাতে হবে (যেমন: SSC Dha 123456 2026)। মাদ্রাসা ও কারিগরি শিক্ষার্থীদের জন্য ১৬২২২ নম্বরে 'SSC Dakhil/TEC বোর্ডের প্রথম তিন অক্ষর রোল নম্বর ২০২৬' লিখে পাঠাতে হবে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!