উৎসবের রঙে সাজছে...
জাতীয়

পানি-বর্জ্য ব্যবস্থাপনায় মার্কিন বিনিয়োগ চান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

পানি-বর্জ্য ব্যবস্থাপনায় মার্কিন বিনিয়োগ চান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
লেখা বড়/ছোট করুন:

পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানি খাতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) মডেলে মার্কিন ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ হয়। সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী জানান, বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সুসম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে এবং সরকারের নীতি ও ইশতেহারে থাকা বিষয়গুলোর বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরা হয়েছে। মার্কিন রাষ্ট্রদূত সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেছেন বলে জানান তিনি।


আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!