পরীক্ষার প্রবেশপত্র না পেয়ে ক্ষোভে ফেটে পড়েছে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার আল-আমিন ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা। এর প্রতিবাদে সোমবার (২০ এপ্রিল) ঢাকা-রংপুর মহাসড়কের ধাপেরহাট এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে তারা।
ভুক্তভোগী পরীক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষার সময় ঘনিয়ে এলেও কলেজ কর্তৃপক্ষ তাদের প্রবেশপত্র সরবরাহ করতে ব্যর্থ হয়েছে। বারবার যোগাযোগ করেও কোনো সমাধান না পেয়ে বাধ্য হয়ে তারা মহাসড়কে আন্দোলনে নামে। এই অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যার ফলে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। শিক্ষার্থীদের দাবি, প্রবেশপত্র নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!