উৎসবের রঙে সাজছে...
জাতীয়

শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের
লেখা বড়/ছোট করুন:

শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৩১ আগস্ট) হোয়াইট হাউজ থেকে পাঠানো এক চিঠিতে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ট্রাম্প বলেন, নানা প্রতিকূলতার মধ্যদিয়ে গেলেও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও দেশের জনগণের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। চিঠিতে তিনি বাংলাদেশের জনগণের প্রতি উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসা জানান।

বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ট্রাম্প বলেন, বোয়িং সম্পর্কিত চিঠিটি তিনি হাতে পেয়েছেন এবং এই সিদ্ধান্তের অত্যন্ত প্রশংসা করেছেন। তিনি আশ্বস্ত করেন, বোয়িং কোনোভাবেই নিরাশ করবে না।

ট্রাম্প বলেন, বাংলাদেশের মানুষ নানা প্রতিকূলতার মধ্যদিয়ে গেছেন, তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ ও এর জনগণ অত্যন্ত উজ্জ্বল ভবিষ্যতের অধিকারী হবে বলে তিনি দৃঢ় আশাবাদী।



আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!