উৎসবের রঙে সাজছে...
জাতীয়

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত, সাতক্ষীরা মেডিকেলে চিকিৎসাধীন

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত, সাতক্ষীরা মেডিকেলে চিকিৎসাধীন
লেখা বড়/ছোট করুন:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। বুধবার (৩ জুন) ভোর রাত দুইটার দিকে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী কালিন্দী নদী এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন কালিগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের মো. গোলাম রাব্বানীর ছেলে মো. মহিউদ্দিন (৪২) ও মৃত খাজের আলী সরদারের ছেলে মো. শাহীন (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাজের সন্ধানে প্রায় এক বছর আগে তারা অবৈধভাবে ভারতের তামিলনাড়ু রাজ্যে গিয়ে রাজমিস্ত্রির কাজ করছিলেন। সম্প্রতি সেখানে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু হলে মঙ্গলবার (২ জুন) দিবাগত রাতে তারা দেশে ফেরার চেষ্টা করেন। একপর্যায়ে কালিগঞ্জের বসন্তপুর সীমান্তের বাশঝাড়িয়া এলাকা দিয়ে কালিন্দী নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

এতে উভয় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রাত সোয়া তিনটার দিকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে জানা গেছে তারা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন এবং একইভাবে ফেরার সময় বিএসএফের গুলিতে আহত হয়েছেন। তবে তারা কোন সীমান্ত পথে দেশে ঢুকেছেন তা নিশ্চিত নয় বলেও জানান তিনি। কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তাদের খোঁজখবর নিয়েছেন ওসি। এ ঘটনায় বাংলাদেশ বিজিবির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!