উৎসবের রঙে সাজছে...
জাতীয়

আদাবরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৭, দেশি অস্ত্র উদ্ধার

আদাবরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৭, দেশি অস্ত্র উদ্ধার
লেখা বড়/ছোট করুন:

রাজধানীর আদাবর থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্রসহ মো. ফারুক ওরফে কুত্তা ফারুকসহ সাতজনকে গ্রেপ্তার করেছে আদাবর থানা পুলিশ।

বুধবার (৮ জুলাই) রাত ১১টা ৫০ মিনিটের দিকে শেখেরটেক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সাইদ (২৪), আকাশ (২৩), মো. ফারুক ওরফে কুত্তা ফারুক (২৬), কর্নেল (১৯), মো. মাইন উদ্দিন (২১), মো. সিফাত ওরফে হিটার (২২) ও মো. নাহিদুল (২৫)। গ্রেপ্তারের সময় আরও কয়েকজন দুষ্কৃতিকারী কৌশলে পালিয়ে যায়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়— আদাবরের শেখেরটেকের ওই এলাকায় কতিপয় দুষ্কৃতিকারী দেশি অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এই তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সাতজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চাপাতি, ছোরা, কুড়াল ও শাবল উদ্ধার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!