উৎসবের রঙে সাজছে...
জাতীয়

আইনশৃঙ্খলা বিঘ্নের চেষ্টাকারীরা নিজেরাই ঝুঁকির মধ্যে পড়বে: র‍্যাব

আইনশৃঙ্খলা বিঘ্নের চেষ্টাকারীরা নিজেরাই ঝুঁকির মধ্যে পড়বে: র‍্যাব
লেখা বড়/ছোট করুন:

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-২) অধিনায়ক লে. কর্নেল নয়মুল হাসান বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ২৩ জুনকে কেন্দ্র করে যদি কেউ অস্ত্র নিয়ে আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর চেষ্টা করে, তারাই ঝুঁকির মধ্যে পড়বে।

রোববার (২১ জুন) মোহাম্মদপুরে র‍্যাব-২ কার্যালয়ে ৫ ছিনতাইকারী গ্রেপ্তার প্রসঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই সতর্কবার্তা দেন।

নয়মুল হাসান বলেন, বিশেষ করে ২৩ তারিখের সঙ্গে সম্পৃক্ত কেউ যদি কোনো বিশৃঙ্খলা করতে চায়, তাদেরকে বার্তা দেওয়া হয়েছে যে তারা যেন কোনো বিশৃঙ্খলা না করে। যদি তারা আমাদের জন্য কোনো ঝুঁকি সৃষ্টি করতে চায়, তারা নিজেরাই ঝুঁকির মধ্যে থাকবে।

তিনি আরও জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইতোমধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!