উৎসবের রঙে সাজছে...
জাতীয়

বাবার বাড়িতে বেড়াতে এসে ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ

বাবার বাড়িতে বেড়াতে এসে ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
লেখা বড়/ছোট করুন:

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে ফাতেমা আক্তার বর্ণা (২৮) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে নওয়াপাড়ার সরদার মিলসংলগ্ন মালোপাড়া মহিলা ঘাটে এই ঘটনা ঘটে। নিখোঁজ ফাতেমা আক্তার বর্ণা রবিউল ইসলামের স্ত্রী। তিনি অভয়নগর উপজেলার মশরহাটি গ্রামে বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন। তিনি ওই গ্রামের হাবিবুর রহমানের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরের দিকে বর্ণা তার ছোট ভাই মেহেদী হাসানসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ভৈরব নদে গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে বর্ণা হঠাৎ নদীর পানির নিচে তলিয়ে যান। এরপর পরিবারের সদস্য ও স্থানীয়রা নদীতে নেমে দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে খবর পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!