উৎসবের রঙে সাজছে...
জাতীয়

বরিশালের মেহেন্দীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা বড় ভাইয়ের

বরিশালের মেহেন্দীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা বড় ভাইয়ের
লেখা বড়/ছোট করুন:

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় যোহরের নামাজ পড়ার সময় ধারালো অস্ত্রের কোপে নজরুল ইসলাম সরদার (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে রোববার (২১ জুন) উপজেলার ১নং আন্দারমানিক ইউনিয়নের উত্তর আন্দারমানিক জামে মসজিদে।

নিহত নজরুল ইসলাম সরদার সৌদি প্রবাসী ছিলেন এবং আগামী ২৫ জুন সৌদি আরব যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, যোহরের নামাজের চার রাকাত ফরজের তৃতীয় রাকাত পড়ার সময় তার আপন বড় ভাই হারুন অর রশিদ সরদার হঠাৎ ঝাঁপিয়ে পড়ে এবং ধারালো অস্ত্র দিয়ে নজরুলের পেট, হাত ও পায়ে এলোপাতাড়ি কোপাতে থাকে।

এ সময় মসজিদের অন্যান্য মুসল্লিরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। কিন্তু হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

নিহতের অপর এক ছোট ভাই মজিবুর রহমানের স্ত্রী অভিযোগ করে বলেন, এ ঘটনার পর অন্য ভাই ও তাদের পরিবারের সদস্যরা নিরাপত্তা নিয়ে আতঙ্কে রয়েছেন এবং তারা অভিযুক্তের ফাঁসির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লাশ উদ্ধার করে সুরতহাল শেষে মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!