উৎসবের রঙে সাজছে...
জাতীয়

ধানমন্ডিতে ১০তলা ভবনের বারান্দা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু

ধানমন্ডিতে ১০তলা ভবনের বারান্দা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু
লেখা বড়/ছোট করুন:

রাজধানীর ধানমন্ডিতে একটি ১০তলা ভবনের বারান্দা থেকে পড়ে রিফা নামে আট বছর বয়সী এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ জুন) ভোরে এই দুর্ঘটনা ঘটে। পরে ভবনের গার্ডরা তাকে উদ্ধার করে রাজধানীর একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


প্রতিবেশীদের অভিযোগ, অভিযুক্ত ফ্ল্যাট মালিক এর আগেও গৃহকর্মীদের নির্যাতন করেছেন। ফলে ওই ফ্ল্যাটে কেউ বেশি দিন কাজ করতে পারেন না।

ভুক্তভোগী প্রায় দুই মাস আগে একটি এজেন্সির মাধ্যমে ওই বাড়িতে কাজে আসেন।

ঘটনাস্থল পরিদর্শন করেছে ধানমন্ডি থানা পুলিশ। তবে ক্যামেরায় এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি পুলিশ।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তদন্ত চলছে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!