দিনাজপুরের বোচাগঞ্জে ডিএন অটোরাইস মিলের স্বত্বাধিকারী মোস্তাফিজুর রহমান (৪৫) নামের এক ব্যবসায়ীকে পায়ের রগ কেটে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ১০টায় দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে রোববার দুপুরে পায়ের রগ কাটা অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। নিহত মোস্তাফিজুর রহমান সেতাবগঞ্জ পৌরসভার বাসিন্দা ও মৃত ডা. নিয়াজ উদ্দিনের ছেলে।
ঘটনার পর কাহারোল সার্কেলের সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান ও বোচাগঞ্জ থানার ওসি মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি জানিয়েছেন, নিহতের সাবেক স্ত্রীর সঙ্গে তার পারিবারিক বিরোধ ছিল। প্রাথমিকভাবে কোতোয়ালি থানার মাধ্যমে ওই নারীকে হেফাজতে নেওয়া হয়েছে।
নিহতের পরিবারের অভিযোগ ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!