উৎসবের রঙে সাজছে...
জাতীয়

গোপালগঞ্জে দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৬০

গোপালগঞ্জে দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৬০
লেখা বড়/ছোট করুন:

গোপালগঞ্জের ঢাকা-খুলনা মহাসড়কে দুটি যাত্রীবাহী বাস ও একটি মালবাহী ট্রাকের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন এবং অন্তত ৬০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ জুন) বিকেল সোয়া চারটার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার চেচানিয়াকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুন্দরবন পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের চেচানিয়াকান্দি এলাকায় জিএমএস পরিবহন নামের অপর একটি বাসকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাস দুটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে বাস দুটি মহাসড়কের পাশের খাদে ছিটকে পড়ে যায় এবং ট্রাকটির পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুই বাসে থাকা অন্তত ৬০ জন যাত্রী আহত হন।

আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক যাত্রীর মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!