উৎসবের রঙে সাজছে...
জাতীয়

গ্রেপ্তার এড়াতে পালানোর সময় নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার মৃত্যু

গ্রেপ্তার এড়াতে পালানোর সময় নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার মৃত্যু
লেখা বড়/ছোট করুন:

বরিশাল নগরীতে পুলিশের অভিযান চলাকালে গ্রেপ্তার এড়াতে পালানোর সময় অসুস্থ হয়ে মোহাম্মদ রাশেদ খান মেনন নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে।

রোববার (২১ জুন) দুপুরে নগরীর পশ্চিম কাউনিয়া এলাকায় এই ঘটনা ঘটে। মৃত রাশেদ খান মেনন বরিশাল নগরীর ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে বাড়িতে পুলিশের উপস্থিতির খবর পেয়ে তিনি বাসা থেকে বের হয়ে যান। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, পুলিশের অভিযান চলাকালে গ্রেপ্তার এড়াতে রাশেদ খান মেনন বাড়ির পাশের দেয়াল টপকে অন্যত্র যাওয়ার চেষ্টা করেন। এ সময় তিনি অসুস্থ হয়ে পড়েন।

পরে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে এবং পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে সোহেল খান জানান, নামাজ শেষে বাসায় ফিরে তিনি জানতে পারেন পুলিশ এসেছিল। কিছুক্ষণ পর খবর পান তার বাবা অসুস্থ হয়ে পড়েছেন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

কাউনিয়া থানার ওসি সঞ্জিত চন্দ্র নাথ বলেন, একটি রাজনৈতিক মামলার আসামি হিসেবে রাশেদ খান মেননের খোঁজে পুলিশ তার বাসায় গিয়েছিল। তবে তাকে সেখানে পাওয়া যায়নি। পরবর্তীতে কী ঘটেছে, সে বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!