মডেল মসজিদ নির্মাণে ব্যাপক অর্থ লোপাটের অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকার ইসলাম ও মসজিদের নাম ব্যবহার করে গর্হিত কাজ করেছে।
সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সরকার দলের সংসদ সদস্য (নোয়াখালী-২) জয়নুল আবদীন ফারুকের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে অর্থ লোপাটের জন্য বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছিল। মডেল মসজিদের প্রকল্প ব্যয় ১৩ কোটি থেকে ২১ কোটিতে কীভাবে গেল, তা খতিয়ে দেখতে প্রতিটি মসজিদভিত্তিক তদন্ত পরিচালনার জন্য মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হবে।
তিনি আরও জানান, এই তদন্তে সরকারের অন্যান্য সংস্থাও জড়িত থাকতে পারে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!