উৎসবের রঙে সাজছে...
জাতীয়

কিশোরগঞ্জের ভৈরবে আবাসিক হোটেল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের ভৈরবে আবাসিক হোটেল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার
লেখা বড়/ছোট করুন:

কিশোরগঞ্জের ভৈরব শহরের একটি আবাসিক হোটেল থেকে আনোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে ভৈরব শহরের বঙ্গবন্ধু সরণি এলাকার এশিয়া হোটেল থেকে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আনোয়ার হোসেন কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার বাসিন্দা। তার বাবার নাম সাইজ উদ্দিন।

পুলিশ সূত্রে জানা যায়, শহরের এশিয়া আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে ওই ব্যক্তির মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হোটেলের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পরে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিমন বোস জানান, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!