উৎসবের রঙে সাজছে...
জাতীয়

কুমিল্লার বুড়িচংয়ে তালাবদ্ধ বাসা থেকে যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার, পলাতক দ্বিতীয় স্ত্রী

কুমিল্লার বুড়িচংয়ে তালাবদ্ধ বাসা থেকে যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার, পলাতক দ্বিতীয় স্ত্রী
লেখা বড়/ছোট করুন:

কুমিল্লার বুড়িচং উপজেলায় একটি তালাবদ্ধ বাসা থেকে ইব্রাহিম (৩৫) নামে এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন তার দ্বিতীয় স্ত্রী রেহেনা বেগম।

রোববার (১৩ জুলাই) বিকেলে উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইব্রাহিম একই এলাকার ফরিদ মিয়ার ছেলে। তিনি পেশায় পিকআপ ভ্যানচালক ছিলেন।

পুলিশ জানায়, গত কয়েক দিন ধরে ঘরটির দরজা বাইরে থেকে তালাবদ্ধ ছিল। রোববার দুপুরে পাশের কক্ষের ভাড়াটিয়ারা ঘর থেকে তীব্র দুর্গন্ধ বের হতে দেখে বাড়ির মালিককে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত অর্ধগলিত মরদেহ দেখতে পায়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রথম স্ত্রী ও সন্তান থাকা অবস্থায় প্রায় ছয় মাস আগে ইব্রাহিম দ্বিতীয় বিয়ে করেন। এরপর দ্বিতীয় স্ত্রী রেহেনা বেগমকে নিয়ে নিমসারের ওই ভাড়া বাসায় বসবাস শুরু করেন। প্রথম স্ত্রী ও সন্তানের ভরণ-পোষণ নিয়ে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে প্রায়ই কলহ হতো।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, ঘরটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। মরদেহের অবস্থা ও আলামত দেখে এটি হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, নিহতের দ্বিতীয় স্ত্রীর কোনো সন্ধান পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণের প্রস্তুতি চলছে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!