উৎসবের রঙে সাজছে...
জাতীয়

মহাখালীতে ককটেল বিস্ফোরণ, আটক ৩

মহাখালীতে ককটেল বিস্ফোরণ, আটক ৩
লেখা বড়/ছোট করুন:

রাজধানীর মহাখালী টার্মিনালের মূল সড়কে ঝটিকা মিছিল থেকে তিন-চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ১০ থেকে ১৫ জন জড়ো হওয়ার চেষ্টা করেন। তাদের হাতে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের প্ল্যাকার্ড ছিল। তারা প্রতিরোধযোগ্য হাম রোগে শিশুদের মৃত্যুর জন্য সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের বিচার এবং মৃত শিশুদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালনের উদ্দেশ্যে সেখানে অবস্থান নেওয়ার চেষ্টা করেন।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহবুবুর রহমান জানান, সকালে তিন-চারটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠনের লোকজন এই ঘটনা ঘটিয়েছে।

এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ এক নারীসহ তিনজনকে আটক করেছে। আটকরা হলেন- মিজানুর রহমান হাওলাদার (৪০), শামীম আর বেবি (৫০) ও শামীম হোসেন (৪৮)।

ডিএমপির তেজগাঁও শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আব্দুল্লাহ আল ইমরান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!