উৎসবের রঙে সাজছে...
জাতীয়

নোয়াখালীতে দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিতে যুবক গুরুতর আহত

নোয়াখালীতে দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিতে যুবক গুরুতর আহত
লেখা বড়/ছোট করুন:

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ফারুক হোসেন (২৭) নামে এক যুবককে লক্ষ্য করে প্রকাশ্যে এলোপাতাড়ি গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে যুবকটি গুরুতর আহত হয়ে বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (৯ জুন) সকালে উপজেলার হাজীপুর ইউনিয়নের কালামিয়ার পোল এলাকায় এই ঘটনা ঘটে।

আহত ফারুক হোসেন হাজীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শরীফপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ফারুক হোসেন হাজীপুর ও শরীফপুর ইউনিয়নের সীমান্তবর্তী কালামিয়ার দোকান এলাকায় রাস্তার পাশে অবস্থান করছিলেন। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় করে আসা তিন থেকে চারজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে।

গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনার পরপরই হামলাকারীরা দ্রুত অটোরিকশাযোগে ঘটনাস্থল ত্যাগ করে।

গোলাগুলির শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে গুরুতর আহত অবস্থায় ফারুককে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ফারুক হোসেনের শরীরের বিভিন্ন স্থানে গুলির আঘাত রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান জানান, আমরা ঘটনাস্থলে রয়েছি এবং বিষয়টি তদন্ত করে দেখছি। আহত ফারুকের সঙ্গে কথা বলতে পারলে ঘটনার কারণ ও হামলাকারীদের বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!