উৎসবের রঙে সাজছে...
জাতীয়

পাবনার চাটমোহরে ভ্যানচালককে গলা কেটে হত্যা

পাবনার চাটমোহরে ভ্যানচালককে গলা কেটে হত্যা
লেখা বড়/ছোট করুন:

পাবনার চাটমোহর উপজেলায় নাছের আলী (৪২) নামে এক ভ্যানচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (৮ জুলাই) রাত সাড়ে দশটার দিকে উপজেলার বোয়াইলমারী কবরস্থানের পাশে এ ঘটনা ঘটে। নিহত নাছের আলী উপজেলার হরিপুর ইউনিয়নের আগশোয়াইল টলটলিপাড়া গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, রাতে ভ্যানে যাত্রী নিয়ে ছাইকোলার দিকে গিয়েছিলেন ভ্যানচালক নাছের। সেখান থেকে চাটমোহরে ফেরার পথে বোয়াইলমারী কবরস্থানের পূর্বপাশে দুর্বৃত্তরা তার পথরোধ করে। এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে ও গলা কেটে পালিয়ে যায়।

পরে আহত নাছের দৌড়ে পার্শ্ববর্তী জনৈক সবুজের বাড়ির দরজায় ধাক্কাধাক্কি করে সেখানেই পড়ে যান। এতে ঘটনাস্থলেই মারা যায় ভ্যানচালক নাছের।

চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাসের মুন্সী জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করার পর স্বজনদের জানানো হয়। পরে স্বজনরা গিয়ে মরদেহ নাছেরের বলে নিশ্চিত করে।

ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সহকারী পুলিশ সুপার আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভ্যানটি ছিনতাই করার উদ্দেশ্যে তাকে হত্যা করা হতে পারে। ঘটনাটি আরও খতিয়ে দেখতে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। ঘটনাস্থল থেকে নিহতের অটোভ্যানটি জব্দ করা হয়েছে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!