উৎসবের রঙে সাজছে...
জাতীয়

রাজধানীর কামরাঙ্গীরচরে পারিবারিক কলহের জেরে ছুরিকাঘাতে যুবক নিহত

রাজধানীর কামরাঙ্গীরচরে পারিবারিক কলহের জেরে ছুরিকাঘাতে যুবক নিহত
লেখা বড়/ছোট করুন:

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় পারিবারিক কলহের জেরে মোহাম্মদ (২৭) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। সোমবার (১৫ জুন) রাত সোয়া ৮টার দিকে কামরাঙ্গীরচর ঈদগাহ মাঠের পাশের এলাকায় এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত মোহাম্মদ অনলাইনে পাঞ্জাবি ব্যবসা করতেন। তার বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলায়। তিনি বিবাহিত এবং তার ৪ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। তিনি কামরাঙ্গীরচর ঈদগাহ মাঠের পাশের একটি বাসায় ভাড়া থাকতেন। তার স্ত্রী শ্যামলী সন্তানকে নিয়ে বর্তমানে শরিয়তপুরে আছেন।

নিহতের বোন শারমীন আক্তার জানান, তাদের বাসার পাশেই থাকেন মোহাম্মদের স্ত্রীর বড় বোন সোনিয়া ও তার স্বামী কাউছার এবং শ্যালক মুজাহিদ। গত শুক্রবার একটি মেয়েকে নিয়ে মোহাম্মদের সঙ্গে সোনিয়ার ঝগড়া হয়। এ বিষয়টি নিয়ে শ্বশুর বাড়ির লোকদের সঙ্গেও তার ঝগড়া হয়।

রাতেও একই বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়া হলে একপর্যায়ে মোহাম্মদের স্ত্রীর বড় বোন সোনিয়া, তার স্বামী কাউছার ও শ্যালক মুজাহিদ তাকে মারধর করেন। হঠাৎ কাউছার মোহাম্মদের পিঠে কয়েকটি ছুরিকাঘাত করে পালিয়ে যান।

গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার তদন্তের জন্য কামরাঙ্গীরচর থানাকে জানানো হয়েছে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!