উৎসবের রঙে সাজছে...
জাতীয়

রাজধানীর শনিরআখড়ায় বাসের ধাক্কায় নিহত কলেজ শিক্ষার্থী

রাজধানীর শনিরআখড়ায় বাসের ধাক্কায় নিহত কলেজ শিক্ষার্থী
লেখা বড়/ছোট করুন:

রাজধানীর শনিরআখড়া এলাকায় বাসের ধাক্কায় বিনোদ বিশ্বাস (২৩) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি ধানমন্ডি ব্রিটিশ কাউন্সিলের শিক্ষার্থী ছিলেন।

সোমবার (১৫ জুন) রাত আনুমানিক পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত বিনোদ বিশ্বাসের বাড়ি চাঁদপুর জেলার মতলব থানার নিশ্চিতন্তপুর গ্রামে। বর্তমানে তিনি রাজধানীর শান্তিনগর এলাকায় থাকতেন। সম্প্রতি তিনি ধানমন্ডি ব্রিটিশ কাউন্সিল থেকে ‘এ লেভেল’ শেষ করেছেন।

নিহতের ভাই বিধান বিশ্বাস জানান, বিকেলে মোটরসাইকেল নিয়ে তিনি চিটাগাং রোডে ফুফুর বাসায় যান। সেখান থেকে শান্তিনগরের বাসায় ফিরার পথে শনিরআখড়া এলাকায় একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন।

খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনার তদন্তের জন্য যাত্রাবাড়ী থানায় জানানো হয়েছে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!