উৎসবের রঙে সাজছে...
জাতীয়

রাজশাহী-নওগাঁ মহাসড়কে ট্রাকের ধাক্কায় লন্ডভন্ড মাহিন্দ্রা, ইসলামী ব্যাংকের কর্মকর্তাসহ নিহত ২

রাজশাহী-নওগাঁ মহাসড়কে ট্রাকের ধাক্কায় লন্ডভন্ড মাহিন্দ্রা, ইসলামী ব্যাংকের কর্মকর্তাসহ নিহত ২
লেখা বড়/ছোট করুন:

রাজশাহীর মোহনপুর উপজেলায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে একটি যাত্রীবাহী মাহিন্দ্রা গাড়ি ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ইসলামী ব্যাংকের এক কর্মকর্তাসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

বুধবার (১০ জুন) সকাল ১০টার দিকে উপজেলার খাড়ইল মিলঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় একটি ট্রাকের সঙ্গে মাহিন্দ্রা গাড়ির সংঘর্ষ হলে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন কেশরহাট ইসলামী ব্যাংকের কর্মরত কর্মকর্তা মো. মারুফ হোসেন (৩৭)। তিনি নওগাঁ জেলার মান্দা উপজেলার চক শ্যামরাই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

গুরুতর আহত অবস্থায় অন্যদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

মোহনপুর থানার পুলিশ জানায়, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!