শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। বৈরী আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়া এবং ত্রুটিপূর্ণ প্রশ্নপত্রের প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করেন।
বুধবার (১৫ জুলাই) বেলা ১টা ৩০ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে উত্তরার বিএনএস সেন্টারের সামনে বিক্ষোভ শুরু করে একদল শিক্ষার্থী। পরে তারা সড়ক অবরোধ করলে ঢাকামুখী ও গাজীপুরমুখী উভয় দিকের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে এলাকার দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
আন্দোলনকারীদের অভিযোগ, খারাপ আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা নেওয়ায় অনেক শিক্ষার্থী ভোগান্তিতে পড়েছেন। এছাড়া ১৩ তারিখের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্ন ত্রুটিপূর্ণ ছিল বলেও অভিযোগ তাদের।
এর আগে আজ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আটটি সাধারণ শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র ও যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই সময়ে মাদ্রাসা শিক্ষা বোর্ডে আরবি দ্বিতীয় পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডে ব্যবসায় সংগঠন ও ব্যবসায়িক আইনের পরীক্ষা হয়।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!