উৎসবের রঙে সাজছে...
জাতীয়

‘ভুতুড়ে বিলের’ অভিযোগে করণিক ভুল শনাক্ত, প্রতিকার করা হয়েছে: বিদ্যুৎ সচিব

‘ভুতুড়ে বিলের’ অভিযোগে করণিক ভুল শনাক্ত, প্রতিকার করা হয়েছে: বিদ্যুৎ সচিব
লেখা বড়/ছোট করুন:

সদ্য বিদায়ী জুন মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগের প্রেক্ষিতে কিছু করণিক ভুল শনাক্ত করেছে বিদ্যুৎ বিভাগ। সোমবার (৬ জুলাই) দুপুরে বিদ্যুৎ ভবনের বিজয় হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, অধিকাংশ ক্ষেত্রে জুন মাসে বিল বৃদ্ধি শুধুমাত্র ট্যারিফ বৃদ্ধির কারণে নয়, বিদ্যুতের ব্যবহার বৃদ্ধিও অন্যতম একটি কারণ। বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্রাহকের ব্যবহার বেড়ে যাওয়া এবং উচ্চতর স্ল্যাবের কারণে অনেকের বিল বেড়েছে।

তবে কিছু ক্ষেত্রে করণিক ভুল শনাক্ত করা হয়েছে এবং সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করে যথাযথভাবে প্রতিকার করা হয়েছে। উদাহরণ হিসেবে তিনি খাগড়াছড়ির একটি ঘটনার কথা উল্লেখ করেন, যেখানে এক গ্রাহকের ইউনিট ৭০ হওয়ার কথা থাকলেও করণিক ভুলে তা ৭০০ ইউনিট দেখানো হয়, ফলে অস্বাভাবিক একটি বিল তৈরি হয়। এ ঘটনায় দায়ী কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট গ্রাহকের বিল সংশোধন করে দেওয়া হয়েছে।

‘ভুতুড়ে বিলের’ অভিযোগ অনুসন্ধান ও সত্যতা যাচাইয়ে বিতরণ সংস্থাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও জানান, যেসব গ্রাহকের বিদ্যুৎ বিল সম্পর্কে কোনো সন্দেহ বা অভিযোগ রয়েছে, তাদের সংশ্লিষ্ট বিতরণ সংস্থার সঙ্গে যোগাযোগের অনুরোধ করা হয়েছে। প্রয়োজনে মিটার পরীক্ষা, বিল পুনর্যাচাই এবং অভিযোগ নিষ্পত্তির সব ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সরকার বিদ্যুৎ খাতে ভর্তুকি অব্যাহত রেখেছে, যাতে গ্রাহকদের ওপর ব্যয়ের সম্পূর্ণ চাপ না পড়ে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!