রাজধানীর মহাখালীতে মোটরসাইকেলে এসে রফিকুল ইসলাম (৪০) নামে এক যুবককে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ মে) রাত ১০টার দিকে মহাখালীর পুরাতন কাঁচাবাজারের সামনে এই ঘটনা ঘটে। আহত রফিকুল ঢাকা ডেন্টাল কলেজ ও হাসপাতালের আউটসোর্সিং কর্মচারী এবং তিনি মহাখালী আইপিএইচ কোয়ার্টারে থাকেন। প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, ঘটনার সময় রফিকুল কাঁচাবাজারের সামনে দাঁড়িয়ে ছিলেন। এমন সময় ৫-৬ জন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে একটি গুলি তার বাম উরুতে বিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। তবে কী কারণে তাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলাকারীদের শনাক্তে তদন্ত শুরু করেছে।
রাজধানীতে মোটরসাইকেলে এসে যুবককে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!